আজ-  ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান «» বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন «» বগুড়া আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ে এমপিকে সংবর্ধনা «» ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে  «» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি

নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : লন্ডন প্রবাসী ও সমাজসেবক আহমেদ সাদিক বলেছেন, মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। মানুষের মুখে হাসি ফোটাতে প্রয়োজন হলে জীবনটাও উৎসর্গ করতে প্রস্তুত তিনি। জনগণের আস্থা, ভালোবাসা ও দোয়া নিয়েই তিনি ভবিষ্যতে এগিয়ে যেতে চান। আহমেদ সাদিক বলেন, “আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সেবক হয়ে থাকতে এসেছি। আমি ভালোবাসা পেতে এসেছি এবং ভালোবাসা দিতে এসেছি। একজন অসহায় মানুষের চোখের জল মুছতে পারলেই নিজেকে ধন্য মনে করি। মানুষের মুখের এক চিলতে হাসিই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি।” তরুণ প্রজন্মকে নিয়ে নিজের ভাবনা তুলে ধরে তিনি বলেন, “আমার পেছনে কোনো বড় শক্তি বা ক্ষমতা নেই। আমার একমাত্র শক্তি হলো সাধারণ জনগণ। আমি বিশ্বাস করি, জনগণ চাইলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে এমন একটি সুন্দর, হাসিখুশি ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যেখানে কোনো মানুষ কষ্টে থাকবে না।” নিজেকে জনগণের সন্তান ও ভাই হিসেবে উল্লেখ করে আহমেদ সাদিক বলেন, “আপনারা আমাকে যে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আপনাদের মুখে হাসি ফোটাতে এবং আপনাদের অধিকার রক্ষায় যদি আমার জীবনটাও উৎসর্গ করতে হয়, আমি হাসিমুখে সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।” জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “টাকা-পয়সা, পদ-পদবি—আজ আছে, কাল নেই। কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা চিরদিন থেকে যায়। আমি সেই চিরস্থায়ী ভালোবাসাটাই অর্জন করতে চাই। আমি একা কিছুই নই; জনগণই আমার সাহস, জনগণই আমার শক্তি।” তিনি বলেন, জনগণের আস্থা, ভালোবাসা ও মুরব্বিদের দোয়া নিয়ে আজীবন মানুষের পাশে থাকতে চান। সুখে-দুঃখে, বিপদে-আপদে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের পাশে সবসময় থাকব।