আজ-  ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» দেশে ফেরা সহপাঠী মাওলানা আবুল হোসেনকে ঘিরে কামিল ২০০৮ ব্যাচের মিলনমেলা ।  «» লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি «» আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা «» বগুড়া আদমদিঘীতে বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত  «» বগুড়া আদমদীঘিতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসলেন মোমেনুর রহমান তালুকদার মীম «» কমলগঞ্জের লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেনের বগির হুক ছিঁড়ে আটকা ; ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক  «» লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক «» কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ «» কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ «» কথিত ২০০ কোটি টাকার কয়েনসহ জব্দ নানা সরঞ্জাম সীমানা পিলার বিক্রির নামে

বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হত্যা

বগুড়ায় শ্বশুরকে মারধরের পর জামাইকে কুপিয়ে হত্যা

##   

(বগুড়া) প্রতিনিধি:

বগুড়া সদরের ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে রাকিবুল হাসান বকুল (৩৮) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। নিহত রাকিবুল হাসান সদর উপজেলার নিশিন্দারা উত্তর পাড়া এলাকার মৃত গনি প্রামাণিকের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। সূত্র জানায়, বুধবার দুপুরে রাকিবুল ঝোপগাড়ী এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। সেখানে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি ও বাগবিতণ্ডা একপর্যায়ে তিনি তার শ্বশুরকে মারধর করেন। এতে তার শ্বশুর গুরুতর আহত হন। শ্বশুরকে মারধরের ঘটনার পর পরিবারের অন্য সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাকিবুলের গলায় আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১৭ বছরের বৈবাহিক জীবনে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনা ঘটত বলে নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ি ও এসআরবি এর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন বলেন, দুপুর আড়াইটার দিকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার তদন্ত চলছে এবং সম্পৃক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।।