আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ «» শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়। «» শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতেকমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট «» কমলগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছিঁড়ে ফেলা হলো প্রবেশপত্র «» সংবাদ বিজ্ঞপ্তি)))) সরকার ও দলমত-নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামের আলোকে নাগরিকের মেীলিক অধিকার «» শ্রীমঙ্গলে ইয়াবা, বিদেশি মদ ও চাকুসহ আটক ৩ «» বড়লেখায় অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

গোয়াইনঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রনেতা আবু তালহা তোফায়েলের অভিনন্দন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমনসহ কমিটির সকল নির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি ও গোয়াইনঘাটের কৃতী সন্তান আবু তালহা তোফায়েল।

শুক্রবার (৯ অক্টোবর) গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়ে আবু তালহা তোফায়েল বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং সত্য ও ন্যায়ের পক্ষে জনমত গঠনের অন্যতম কারিগর। গোয়াইনঘাটের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দ এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকরা পেশাগত ঐক্য, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সত্যনিষ্ঠ সাংবাদিকতার ধারা আরও শক্তিশালী করবেন—এটাই প্রত্যাশা। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোয়াইনঘাটের সাংবাদিকতা আরও সমৃদ্ধ হবে এবং প্রেসক্লাবটি জনস্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিশেষে, নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য, সফলতা ও দায়িত্ব পালনে সার্বিক কল্যাণ কামনা করেন আবু তালহা তোফায়েল।

বার্তা প্রেরক- 

শরিফ বিন আমিন (অফিস সম্পাদক, ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর)