আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ «» শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়। «» শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতেকমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট «» কমলগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছিঁড়ে ফেলা হলো প্রবেশপত্র «» সংবাদ বিজ্ঞপ্তি)))) সরকার ও দলমত-নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামের আলোকে নাগরিকের মেীলিক অধিকার «» শ্রীমঙ্গলে ইয়াবা, বিদেশি মদ ও চাকুসহ আটক ৩ «» বড়লেখায় অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

ভাষা সংগ্রামী ও প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড মফিজ আলীর আজ ১৮তম মৃত্যুবার্ষিকী


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:  
আজ ১০ অক্টোবর ২০২৬ ভাষা সংগ্রামী, প্রখ্যাত রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ, লেখক কমরেড মফিজ আলীর ১৮ তম মৃত্যু বার্ষিকী। তিনি ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন এর পিতা। তাঁর মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি প্রতি বছরের ন্যায় ১০ অক্টোবর শনিবার সকাল ৯টায় ধূপাটিলাস্থ প্রয়াতের সমাধিস্থলে বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পন শেষে মফিজ আলীর রাজনৈতিক জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মফিজ আলী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর কেন্দ্রীয় সদস্য ছিলেন। তিনি ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণআন্দোলন, শ্রীমঙ্গলের বালিশিরাসহ কৃষক আন্দোলন, চা শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেন। ইত্তেফাক, সংবাদ, সাপ্তাহিক জনতা, লাল বার্তা ও ইংরেজী ডন পত্রিকায় একাধারে লেখক-সাংবাদিক হিসাবে লেখালেখি করতেন। শিক্ষকতা পেশায়ও নিয়োজিত ছিলেন। তাঁর জীবনের পুরোটা সময় নিজের পরিবার-পরিজন ও আত্মপ্রতিষ্ঠার চিন্তা না করে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করেছেন। ১৯৫৪, ১৯৬০, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৭, ১৯৬৯ ও ১৯৭২ সালে রাজনৈতিক কারণে বিভিন্ন মামলায় তিনি দীর্ঘ ৬ বছর কারাবরন করেন।
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ধূপাটিলা গ্রামের একটি স¤্রান্ত পরিবারে ১৯২৭ সালের ১০ ডিসেম্বর মফিজ আলীর জন্ম। ২০০৮ সনের ৩০শে আগষ্ট কুলাউড়ার একটি কৃষক সভা থেকে ফেরার পথে নিজ বাড়ির সম্মুখে দুর্ঘটনা কবলিত হন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ২০০৮ সনের ১০ অক্টোবর ভোর রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।