আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অরুন কান্তি গোস্বামী বলছেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ও গৌরবময় ইতিহাস পৌঁছে দিতে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ যুক্ত হওয়ার ফলে স্থানীয় শিক্ষার্থী, তরুণ সমাজ এবং গবেষকরা দেশ, সমাজ ও স্বাধীনতার সঠিক ইতিহাস আরও গভীরভাবে জানার সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ এ ‘বাংলাপিডিয়া’ ও ‘মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অরুন কান্তি গোস্বামী উপরোক্ত কথাগুলো বলেন।

অধ্যাপক অরুন কান্তি গোস্বামী গ্রন্থাগারে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রত্নদীপ দাস রাজু এবং রত্নেশ্বর দাস রামু।

এসময় তিনি গ্রন্থাগারের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন ও বইয়ের সংগ্রহ এবং সুন্দর পরিবেশের ভূয়সী প্রশংসা করে গ্রন্থাগারের মন্তব্য বইয়ে তাঁর মূল্যবান মতামত ও স্বাক্ষর লিপিবদ্ধ করেন। অরুন কান্তি গোস্বামী গ্রন্থাগারের সমৃদ্ধি কামনা করেন এবং তরুণ প্রজন্মকে নিয়মিত বই পড়ার ও ইতিহাস চর্চার আহ্বান জানান।

গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রত্নদীপ দাস রাজু ও রত্নেশ্বর দাস রামু এই মহতী উদ্যোগে উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অধ্যাপক অরুন কান্তি গোস্বামীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বইপ্রেমি ও নিয়মিত পাঠকেরা উপস্থিত ছিলেন।