আজ-  ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব «» মৌলভীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি : নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ «» মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে জেলা প্রশাসনের অভিযান: ২ হাজার টাকা জরিমানা «» দানবীর ড. রাগীব আলীকে ইকরার সম্মাননা স্মারক প্রদান «» শাক সংবাদ॥ বেগম মনোয়ারা ইলিয়াস ॥ «» কমলগঞ্জে দুর্গোৎসবে ছড়ালো ভালোবাসার আলো: ২ শতাধিক বঞ্চিতের মুখে হাসি, বস্ত্র বিতরণ «» শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউপির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সুরঞ্জিত রায় তপন «» কুলাউড়া ব্রাহ্মণবাজার ইউনিয়ন তালামীযের কাউন্সিল সম্পন্ন। «» পেশাগত দক্ষতা বৃদ্ধিতে যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই- ড. মো. মাহমুদুল হক «» কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ

কমলগঞ্জে দুর্গোৎসবে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:  
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শ্রীকৃষ্ণ যুবসংঘের উদ্যোগে শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার রাত ৯টায় শমশেরনগর বাজারের শহীদ শামছু রোডস্থ দুর্গামন্ডপ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব বস্ত্র বিতরণ করা হয়।
শ্রীকৃষ্ণ যুব সংঘ শমশেরনগর এর সভাপতি শিমুল কান্তি পালের সভাপতিত্বে ও প্রতুল পালের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মিহির কুমার ধর, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাশ, কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, শমশেরনগর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজিত চন্দ্র পাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ধর্মের শতাধিক দরিদ্র লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।