আজ-  ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ১ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন।  «» সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ  «» সান্তাহার শহরের হাউজিং কলোনির  পূজা মন্ডপ পরিদর্শন করলেন  «» প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার «» সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে’ –শ্রমমন্ত্রী «» জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব «» মৌলভীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি : নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ «» মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে জেলা প্রশাসনের অভিযান: ২ হাজার টাকা জরিমানা «» দানবীর ড. রাগীব আলীকে ইকরার সম্মাননা স্মারক প্রদান «» শাক সংবাদ॥ বেগম মনোয়ারা ইলিয়াস ॥

মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে জেলা প্রশাসনের অভিযান: ২ হাজার টাকা জরিমানা


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার শহরে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিরসন ও যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজা আহমেদের নেতৃত্বে পৌরসভা এলাকা থেকে চাঁদনীঘাটের মনু ব্রিজ পর্যন্ত সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা, যান চলাচলে প্রতিবন্ধকতা এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হলে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। জেলা প্রশাসন জানায়, নগরীর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, যানজট কমানো এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই অভিযানের মূল লক্ষ্য। একই সঙ্গে সড়কের জায়গা দখল করে রাখা এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। নগরীর সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, সড়কের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং নাগরিক ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।