এমপি মহিত তালুকদার
(বগুড়া) প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বগুড়ার সান্তাহার শহরের হাউজিং কলোনির পূজা মণ্ডপ পরিদর্শন করছেন আদমদীঘি- দুপচাঁচিয়া সংসদীয় আসনের এমপি আব্দুল মহিত তালুকদার। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার শাড়ি এবং নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ পূজার মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন। তিনি পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং পূজা দেখতে আসা দর্শনার্থীদের সাথে পূজার আনুষ্ঠানিকতা নিয়ে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য সাবেক সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান , সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী,সান্তাহার পুলিশ ফাঁড়ির আই সি মোঃ কামরুজ্জামান, আদমদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আদমদীঘি উপজেলা পৃজা উৎযাপন ফ্রন্টের আহবায়ক সৌরভ কুমার, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা শাকিল আলম, টুটু, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সান্তাহার মহিলা দলের সভাপতি মুক্তা,যুবদল নেতা জহিদ, দেবাশীষ, সেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলীসহ বিএনপি যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






