আজ-  ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর ১ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন।  «» সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ  «» সান্তাহার শহরের হাউজিং কলোনির  পূজা মন্ডপ পরিদর্শন করলেন  «» প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার «» সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে’ –শ্রমমন্ত্রী «» জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজারের সাদিয়ার কৃতিত্ব «» মৌলভীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি : নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ «» মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে জেলা প্রশাসনের অভিযান: ২ হাজার টাকা জরিমানা «» দানবীর ড. রাগীব আলীকে ইকরার সম্মাননা স্মারক প্রদান «» শাক সংবাদ॥ বেগম মনোয়ারা ইলিয়াস ॥

সান্তাহারে সর্বজনীন রাধামাধব মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ 

  (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার সার্বজনীন রাধামাধব মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে সোমবার রাত ১০টায় তিনি পরিদর্শন করেন। ​পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)   আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান এবং আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) জামিরুল ইসলাম ,সান্তাহার পুলিশ ফাঁড়ি ইনচার্জ কামরুজ্জামান আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদ মাহফুজল হক টিকন, সান্তাহার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন, রাধামাধব মন্দিরের উপদেষ্টা শোভারানী সাহ, সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক রাজকুমার সাহ মিন্টু, বিপুল চন্দ্র সরকার, রবীন্দ্রনাথ সাহ, রামচন্দ্র প্রসাদ,রবীন্দ্রনাথ রায়, বাপ্পা, ফাহমিদ ও পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ​পরিদর্শনকালে পুলিশ সুপার মণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে ঘুরে দেখেন। পূজা উদযাপন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন তিনি। ​ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্য ও দর্শনার্থীরা।