আজ-  ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ। «» মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক-৪ «» মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন «» কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা «» কমলগঞ্জ পৌরসভাকে নান্দনিক ও অত্যাধুনিকরূপে গড়তে চান জামায়াত মেয়র প্রার্থী সৈয়দ কয়ছর «» অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো ? «» কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ «» শ্রীমঙ্গলে অপহরণের চেষ্টায় হামলার অভিযোগ, এমপি ও আইজিপির হস্তক্ষেপ কামনা «» ‎নাজিম উদ্দিন রাজু সভাপতি, কয়েছ আহমদ সাধারণ সম্পাদক «» বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন

অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো ?


মশাহিদ আহসদ, মৌলভীবাজার: অমর একুশে বইমেলা-২০২৭-এ পাঠকদের জন্য পাওয়া যাবে কবি খালেক মিয়ার টুকরো কবিতার বই ‘পাখি শুনছো ?’। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বইটি। এর প্রকাশক নব সাহিত্য প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা। কবিতাপ্রেমী পাঠকদের কাছে অনুভূতি, আবেগ ও মনের গভীর উপলব্ধির এক অনন্য সংযোজন হয়ে উঠতে পারে ‘পাখি শুনছো ?’। টুকরো কবিতার এই বইয়ে কবিতার প্রতি ভালোবাসা ও অনুভূতির প্রকাশ পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কবি খালেক মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একজন কৃতী সন্তান। সাহিত্যচর্চার মাধ্যমে তিনি নিজের সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে চান। তাঁর প্রকাশিত বইটি ঘিরে পাঠক ও কবিতাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। কবি খালেক মিয়া তাঁর সাহিত্যিক পথচলায় আরও বহুদূর এগিয়ে যেতে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। আসন্ন অমর একুশে বইমেলা ২০২৭-এ ‘পাখি শুনছো?’ বইটি সংগ্রহের মাধ্যমে পাঠকরা কবি খালেক মিয়ার কবিতার জগৎ সম্পর্কে জানার সুযোগ পাবেন। বইটি কবিতাপ্রেমীদের মনে নতুন অনুভূতি ও আবেগের সঞ্চার করবেÑএমন প্রত্যাশা সংশ্লিষ্টদের