আজ-  ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» TIB Demands Immediate, Unbiased Investigation «» শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ «» জুড়ীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, পলাতক স্বামীকে খুঁজছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। «» বগুড়া আদমদীঘিতে  জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত  «» বগুড়া আদমদীঘিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা «» ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএ, বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত «» সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন «» কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু «» কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

পঙ্কজ রায়ের জামিন

দীপ্তনিউজ ডট কম
সাড়ে আট কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের কাছে গ্রেপ্তার অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক পঙ্কজ রায় জামিন পেয়েছেন। আজ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সিলবিয়া ফেরদৌস। এসময় আসামীর পক্ষে জামিনের আবেদন করেন এডভোকেট শাহরিয়ার কবির।
জামিনের বিরোধিতা করেন দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদুল হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যরত শিকদার ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে রোববার রাতভর ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাড়িতে রাতভর অভিযান চালায় দুদকের একটি টিম।পরে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে দুদক। আসামীর বিরুদ্ধে রোববার রমনা মডেল থানায় একটি মামলা দায়েরও করা হয়।