আজ-  ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সেমিনার সম্পন্ন।  «» বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত  «» যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন:: «» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত 

কমলগঞ্জে প্রতিহিংসায় বিনষ্ট কৃষকের শিম বাগান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিহিংসায় বিনষ্ঠ এক হতদরিদ্র কৃষকের ৩০ শতক শিম বাগান। বুধবার দুপুরে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর (কোনাগাঁও) গ্রামে সরজমিন গিয়ে দেখা যায় কৃষক দিলাল মিয়ার শিম বাগানের সব শিম গাছের গোড়ায় কেটে দেওয়া হয়েছে। তিনি জানান, গতকাল সকালে তিনি ও তার পরিবারের সদস্যরা বাগানে কাজ করতে গিয়ে দেখে বাগানের প্রায় চারশ শিম ঝাড় একেবারে সমূলে কেটে দেওয়া হয়েছে। ধার দেনা করে অনেক কষ্টে অন্যের জমি বন্ধক নিয়ে প্রায় লক্ষাধিক টাকা খরছ করে তিনি বাণিজ্যিক ভাবে হাইব্রিড শিম চাষ করেছিলেন। কিছুদিন আগে শিম ধরা শুরু হয়ে বাজারে বিক্রি করার উপযোগী হতেই প্রতিহিংসা বশতঃ কে বা কারা তার পুরো বাগানের সব গাছ কেটে দিয়েছে। স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পূর্ণচাঁদ সিংহ শিম বাগান বিনষ্ঠ হওয়ার সত্যতা স্বীকার করে জানান, সব মৌসুমেই দিলাল মিয়া নানা জাতের শাক-সব্জী চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। বিনষ্ট না হলে তিনি এ মৌসুমে প্রায় তিন লক্ষ টাকার শিম বিক্্ির করতে পারতেন। শিম বাগান বিনষ্ঠ হওয়ায় সহজ সরল হতদরিদ্র দিলাল মিয়ার এখন সর্বস্ব হারিয়ে পাগল প্রায়।