আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বিপিএলে প্রথমবারের মতো সাকিবের ৫ উইকেটে

দীপ্ত ক্রীড়া প্রতিবেদক: পরিসংখ্যান তাকে বিপিএলের ইতিহাসের সেরা বোলার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো ম্যাচে এতদিন ৫ উইকেট নেয়ার স্বাদ পাননি সাকিব আল হাসান। মঙ্গলবার সেই আক্ষেপ দূর করলেন সাকিব। রংপুর রাইডার্সের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে দুর্দান্ত বোলিং নৈপুণ্য উপহার দিয়ে ৫ উইকেট দখল করেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক। বিপিএলের পঞ্চম বাংলাদেশি এবং সবমিলিয়ে নবম বোলার হিসেবে এই কীর্তি গড়েন সাকিব।
মিরপুরের হোম অব ক্রিকেটে ঢাকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৭১ রান তোলে ফেলে রংপুর। তবে এরপর সাকিবের বোলিংয়ের তোপের মুখে পড়ে ১৯.৫ ওভারে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায় রংপুরের ইনিংস।
নিজের ব্যক্তিগত প্রথম ওভারে কোনো রান দেননি সাকিব। দলীয় ১১তম এবং ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলে শাহরিয়ার নাফীসকে ক্যাচ আউটের শিকার বানিয়ে খাতা খোলেন ঢাকার অধিনায়ক। ১৪তম ওভারে আক্রমণে এসে মোহাম্মদ মিঠুনকে আউট করেন সাকিব। সাকিবের ব্যক্তিগত তৃতীয় ওভারের ষষ্ঠ বলে মোসাদ্দেককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিঠুন।
তবে সাকিব যেন নিজের সেরাটা জমিয়ে রেখেছেন শেষ ওভারের জন্য। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে বোপারা রানআউট হয়ে সাজঘরে ফেরেন। দ্বিতীয় বলে পোলার্ডকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জিয়াউর রহমান। তৃতীয় বলে উইকেটের দেখা পাননি সাকিব। চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে সোহাগ গাজী ও রুবেল হোসেনকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন সাকিব।
সবমিলিয়ে ৩.৫ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব। চলতি আসরে দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট নেন সাকিব। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে বোলার হাসান আলি ঢাকার বিপক্ষে ২০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন।
২০১২ সালে বিপিএলের প্রথম আসরে মোহাম্মদ সামি প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেন। এরপর কেভন কুপার, আফিফ হোসেন, থিসারা পেরেরা, তাসকিন আহমেদ, আবুল হাসান ও আল-আমিন হোসেন নেন ৫ উইকেট।