আজ-  ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু «» দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন «» এআই দিয়ে এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি গ্রেপ্তার «» বগুড়া আদমদীঘি ১শ পিস ট্যাপেন্টাডলসহ একজন  গ্রেফতার «» বগুড়া আদমদীঘি’র ছাতিয়ানগ্রামে সাংসদ মহিত তালুকদার-কে সংবর্ধনা প্রদান «» কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  «» আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বাংলাদেশের আদিবাসীদের দূর্গম পথচলা «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড «» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন

শিক্ষার্থীদের কল্যাণেই পঞ্চম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা: প্রধানমন্ত্রী

দীপ্ত রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের কল্যাণের জন্যই পঞ্চম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে।
মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ পয়েন্ট অর্ডারে পরীক্ষা পদ্ধতির বিষয়টি উত্থাপন করলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের
প্রধানমন্ত্রী বলেন, আগে বিদ্যালয়ের কয়েকজন নির্বাচিত শিক্ষার্থীকে বিশেষভাবে পড়াশুনা করানোর মাধ্যমে বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুত করা হতো। এতে অন্য শিক্ষার্থীরা বঞ্চিত হতো। সরকার কয়েকজন বাছাইকৃত শিক্ষার্থী নিয়ে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে সকলে যেন পরীক্ষায় অংশ নিতে পারে এ জন্য বর্তমান পদ্ধতি চালু করেছে।
তিনি বলেন, পরীক্ষার ফলাফলের পর একজন শিক্ষার্থী যখন একটি সার্টিফিকেট হাতে পান তখন তাদের মনে আনন্দ, আত্মতৃপ্তি ও মনোবল সৃষ্টি হয়। পরে তারা যখন এএসসি পরীক্ষায় অংশ নেয় তখন তাদের মধ্যে এই মনোবলটা কাজ করে। পরীক্ষা সম্পর্কে ভীতি দূর হয়। এতে তাদের পরীক্ষায় ভাল ফল করার পাশাপাশি কে কোন বিষয়ে পরে পড়াশুনা করবে এই বিষয়টিও নির্ধারণ করার ক্ষেত্রে সুবিধা হয়। এ বিষয়ে রিট করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এক শ্রেণীর লোক রয়েছে যারা কথায় কথায় আদালতে রিট দায়ের করেন। এতোসব বিষয় থাকতে শিক্ষা নিয়ে তাদের এই রিট অত্যন্ত দুঃখজনক।’ শেখ হাসিনা বলেন, ‘রিটে আদালত কি রায় দেবেন জানিনা, তবে শিক্ষার বিরুদ্ধে যদি রায় দেন, এটা হবে অত্যন্ত দুঃখজনক।’
তিনি বলেন, ‘আমাদের ছেলে-মেয়েদের কল্যাণের জন্য এই পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। সরকার বৃত্তির প্রসার ঘটিয়ে উচ্চ শিক্ষা পর্যন্ত বৃত্তি প্রদান করছে। কোন দিন দেখা যাবে সরকার কেন বৃত্তি দিচ্ছে এ ব্যাপারেও একটি রিট দায়ের হয়েছে। কারণ এক শ্রেণীর লোক রয়েছে যাদের কাজই হচ্ছে কথায় কথায় রিট করা।’