আজ-  ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু «» সড়কে ঝরলো ৯বন্ধুর প্রাণ, পরিবারে চলছে শোকের মাতম «» দেশে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের কাজে নিয়োজিত থাকবে পুলিশ -আইজিপি «» বগুড়া আদমদীঘিতে সাত মাদক কারবারির জেল-জরিমানা 

কমলগঞ্জে মণিপুরী মুসলমানদের ইতিবৃত্ত ”বইয়ের মোড়ক উন্মোচন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় (২৪ নভেম্বর) শুক্রবার সকাল ১১টায় আদমপুর তেঁতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয় হলরুমে প্রাথমকি ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মাণ উন্নয়নের লক্ষ্যে মনিপুরী মুসলিম টিচার্স ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল এ মতবিনিময় সভার পাশাপাশি একই মঞ্চে আব্দুস সামাদ রচিত “মণিপুরী মুসলমানদের ইতিবৃত্ত” নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মণিপুরী মুসলিম টিচার্স ফোরামের সভাপতি প্রধান শিক্ষক খুরশেদ আলীর সভাপতিত্বে প্রধান শিক্ষক সাজ্জাদুল হক(স্বপন)-এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন, নাট্য কর্মী শুভাশীষ সিনহা, মুদ্রণবিদ প্রভাষক অভিনাশ আচার্য্য, ডা: আব্দুল কাইয়ূম ও লেখ আব্দুস সামাদ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, সমরজীৎ সিংহ, সনাতন হামং ও পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্যামকান্ত সিংহ। উল্লেখ্য মণিপুরী মুসলিম টিচার্স ফোরাম বিগত দশ বছর ধরে কমলগঞ্জের মণিপুরী অধ্যূষিত দক্ষিণাঞ্চলে মণিপুরী মুসলিম সমাজে শিক্ষার মাণ উন্নয়নে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে বিনা ফি-তে সাপ্তাহিক বিশেষ কোচিং চালু রেখেছেন। শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রতিযোিগতা চালু রেখেছেন। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।