আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ৭ই মার্চে ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি অর্জন-আনন্দ শোভাযাত্রা

দুরুদ আহমেদ মৌলভীবাজারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১৯৭১সালের ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক “বিশ্ব প্রামান্য ঐতিহ্য”হিসেবে স্বীকৃতি অর্জন করায় আজ ২৫শে নভেম্বর, শনিবার সকাল ১০ টায় মৌলভীবাজার অনুষ্ঠিত হয়”আনন্দ শোভাযাত্রা”আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রদর্শন করা হয় বাংলা চলচিত্র “ওরা এগারো জন”।উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, চেয়ারম্যান জেলা পরিষদ মৌলভীবাজার যোগদেন। এছাড়া তোফায়েল ইসলাম জেলা প্রশাসক মৌলভীবাজার, মোঃ শাহ্ জালাল পুলিশ সুপার, নেছার আহমদ সভাপতি জেলা আওয়ামীলীগ, মিছবাউর রহমান সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগ, এম এমদাদুল হক মিন্টু সাধারাণ সম্পাদক পৌর আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সাংস্কৃতিক, সম্মিলিত সাংস্কৃতিক কর্মী সংসদ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,ভিবন্ন স্কুল প্রতিষ্ঠান, সরকারী কর্মকর্তা কর্মচারী এবং মৌলভীবাজারের সর্বস্থরের জনগন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।