আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

সার্কাসের খাঁচা থেকে প্যারিসের রাস্তায় বাঘ

মোহাম্মদ আব্দুল মুহিব;ফ্রান্সঃ

সার্কাসের খাঁচা থেকে বেরিয়ে প্যারিসের রাস্তায় চলে আসে বাঘটি। পরে তাঁকে গুলি করে মেরে ফেলা হয়। ধরুন, স্বপ্নের আইফেল টাওয়ার দেখতে গেছেন।

হঠাৎ লক্ষ করলেন, একটি বাঘ আপনার দিকে তাকিয়ে রয়েছে অথবা রাস্তায় ঘোরাঘুরি করছে। কেমন হবে? অনেকটা এ রকমই ঘটেছে ফ্রান্সের প্যারিসের ফিফটিন ডিসট্রিক্টে। জায়গাটি আইফেল টাওয়ারের দক্ষিণে। গতকাল শুক্রবার খাঁচা থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে একটি বাঘ। অবশ্য কারও কোনো ক্ষতি করার আগেই বাঘটিকে গুলি করে মেরে ফেলা হয়।

বাঘটির মালিক বোরমান সার্কাস নামের একটি প্রতিষ্ঠান। মাত্র কয়েক দিন আগেই প্যারিসে এসেছে প্রতিষ্ঠানটি। আগামী ৩ ডিসেম্বর থেকে তাদের প্রদর্শনী শুরু হওয়ার কথা রয়েছে। এমন অবস্থায় গতকাল সার্কাসের খাঁচা থেকে বেরিয়ে যায় ২০০ কেজি ওজনের বাঘটি। এরপর প্যারিসের রাস্তায় ঘোরাঘুরি শুরু করে সে।

আইফেল টাওয়ারের দক্ষিণে দিকের রাস্তায় বাঘটি দেখে জরুরি বিভাগে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে কারও কোনো ক্ষতি করতে পারেনি বাঘটি। সার্কাসের লোকজনই শটগানের গুলি দিয়ে বাঘটিকে মেরে ফেলে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এটা ছিল সত্যিই বিশাল একটি বাঘ। আমরা দুই-তিনটি গুলির শব্দ শুনলাম। এরপর দেখতে পেলাম, পুলিশ একটি ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছে।’পরে পুলিশের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, ‘বাঘটি ছুটে গিয়েছিল, কিন্তু বিপদ কেটে গেছে।’কীভাবে বাঘটি খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল, তা এখনো জানা যায়নি। পুরো ঘটনাটির তদন্ত করে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সার্কাস মালিককে হেফাজতে নেওয়া হয়েছে।