আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শ্রীমঙ্গলে বিপুল পরিমানের ফেন্সিডিল ও গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী আটক

কুলাউড়া থেকে সুুুমন আহমদ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ইছবপুর গ্রাম এর কাজী বাড়ীর মানিক মিয়ার বসত ঘর থেকে বিপুল পরিমান মাদকসহ ০১ জন অভিযুক্তকে আটক করে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।

গতকাল সোমবার বিকাল সাড়ে টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার অভিযান পরিচালনা করে ইছবপুর গ্রাম এর কাজী বাড়ীর বসত ঘর হইতে মাদকসহ ১জন অভিযুক্তকে আটক করে র‌্যাব-৯। ইছবপুর গ্রামের পিতাঃ মোঃ কালা মিয়া, ছেলে মোঃ মানিক মিয়া (৪০), গ্রেফতার করে।
সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অন্যতম মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে। আটক কালে মানিক মিয়ার নিকট থেকে ১৮টি প্লাষ্টিক ফেন্সিডিল বোতল, যার বাজার আনুমানিক মূল্য ১২,৬০০ টাকা, ০৫ কেজি ১০০ গ্রাম গাঁজার আনুমানিক মূল্য ৫১,০০০ টাকা, ০১টি মোবাইল ফোন ও ০১ টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।