আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ফলোআপ : কুলাউড়ায় ভগ্নিপতিকে কুপিয়ে হ্ত্যার ঘটনায় ঘাতক ৩ দিনের রিমান্ডে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
স্বামী স্ত্রীর দাম্পত্য কলহে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে শ্বশুর বাড়িতে এসে শ্যালক কর্তৃক ভগ্নিপতি স্মরণ বাউরী কুপিয়ে ১০ টুকরো করে হত্যার ঘটনায় কুলাউড়া থানায় একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় গ্রেফতার ঘাতক সুষেন বাউরী ওরফে শশ ধন বাউরীসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামী করা হয়। ঘাতক সুষেণ বাউরীকে পুলিশ ৩ দিনের রিমান্ডে এনেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে সাতটায় চাতলাপুর চা বাগানের বাউরী টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটলে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিকে এ হত্যাকান্ড নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়।
কুলাউড়া থানার এসআই মো: জহিরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, স্মরণ বাউরীর চাচাতো ভাই অনিল বাউরী বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার সুষেণ বাউরীসহ আরও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামী করা হয়। মঙ্গলবার গ্রেফতার হওয়া আসামীকে আদালতে তুলে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে সাথে সাথে তাকে এনে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
এসআই মো: জহিরুল ইসলাম আরও বলেন, লাশের সুরতহালে দেখা যায় স্মরণ বাউরীকে যেভাবে ৯টি টুকরো করা হয় তাকে একজনের একার পক্ষে সম্ভব নয়। নয়টি টুকরো চামড়ার কারণে অল্পের জন্য দেহে যুক্ত ছিল মাত্র। জিজ্ঞাসাবাদে আরও আসামী পাওযা গেলে তাদেরও গ্রেফতার করা হবে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায় বলেন, চাতলাপুর চা বাগানে এ হত্যাকান্ড খুব গুরত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। যদি এ ঘটনায় আরও কোন আসামী যুক্ত থাকে তা হলে তাদের গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।