আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে স্বীকৃতি যুগান্তর স্বজন সমাবেশের আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি:
ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যালনাল রেজিস্টারে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি দেয়ায় যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি প্রভাষক হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংবাদকর্মী আহমদউর রহমান ইমরান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মোঃ আবু তাহের, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমদ অপু, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ ও এম মুহিবুর রহমান মুহিব, সহ-সভাপতি মোক্তাদির হোসাইন, কলেজ সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, সৈয়দ মুহিবুর রহমান, পৌর সভাপতি শাকিল আহমেদ, আলিম আল-মুনিম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র প্রভাষক মাহিরুল ইসলাম, মীর সাজু, মেরাজ চৌধুরী, ফাহিমা তাহমিনা, আশরাফ আলী, ওমর ফারুক নাঈম ও জাবেদুর রহমান জাবেদ প্রমুখ।