আজ-  ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» শোষণ-বঞ্চণার বিরুদ্ধে সংগ্রাম তীব্রতর করার প্রত্যয়ে জুড়ীতে ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন «» মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের মে দিবস পালন‘৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন’ «» কুলাউড়ায় হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার: এক যুবক  গ্রেপ্তার  «» বগুড়া আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস পালন «» মন্ত্রী ও সচিবদের সাথে বারবার ধর্ণা দিয়েছিলাম। বর্তমান সরকারের আমলে আমরা বৈষম্যের অবসান চাই। আমরা চা শ্রমিকদের ভূমি থেকে উচ্ছেদ আইনের সংশোধন চাই। «» শিকাগোতে ১৮৮৬ খ্রিস্টাব্দে ১০-১৫জনের আত্মত্যাগে আন্তর্জাতিক শ্রমিক «» সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি: হলফনামায় প্রদত্ত তথ্য বিশ্লেষণ টিআইবির «» মৌলভীবাজারে র‌্যাব-৯ এর অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কমলগঞ্জে বিভিন্ন স্থানে শীতবস্ত্র ও ভিজিএফ এর চাল বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় বসাতে হবে——-উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। সর্বক্ষেত্রে এই সরকার সফলতার স্বাক্ষর রাখছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় বসাতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সোমবার দিনভর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়নে দু:স্থদেও মাঝে কম্বল ও ভিজিএফ এর চাল বিতরণ এবং মইদাইল, ধাতাইল গাও, সুরানন্দপুর, বাসুদেবপুর, করিমপুর ও উবাহাটা গ্রামের শব্দকর সমাজের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রাপ্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এ সময় কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রহিমপুর ইউনিয়নে ৩৫০ জন অসহায়, গরীব ও দু:স্থ লোকের মাঝে শীতবস্ত্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ জন চাষীদের মাঝে চাল ও নগদ অর্থ, পতনউষার ইউনিয়নে ৩০০ জন দরিদ্র লোকের মাঝে শীতবস্ত্র ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০ ব্যুরো চাষীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা এবং মুন্সীবাজার ইউনিয়নে ৩০০ জন দরিদ্র লোকের মাঝে শীতবস্ত্র ও ১৪০ দু:স্থ পরিবারকে ভিজিডি’র চাল বিতরণ করা হয়।