আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

রাজনগরে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষন শুরু

éমৌলভীবাজার প্রতিনিধি ॥

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিস আয়োজিত রাজনগরে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে । গত (১৫জানুয়ারি) সোমবার বিকেলে রাজনগর উপজেলার কদমহাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণে রাজনগর উপজেলার অনুর্ধ ১৬ বছরের ৩০ জন ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহন করছে। মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণে প্রশিক্ষক কদমহাটা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রায়হান হোসেন চৌধুরী। কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেল।
বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, কদমহাটা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি সৈয়দ রেজাউল করিম বাবলূ। মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ , কমল অধিকারী ও স্কুলের শিক্ষকবৃন্দ,স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিবাবক বৃন্দ।