আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মৌলভীবাজারে মস্তক বিহীন নারীর লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজার শহরের বেরীরচর (গুলভাগ) এলাকা থেকে মস্তক বিহীন এক নারীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহতের নাম সেলিনা বেগম। সে কাপড়ের ব্যবসা করতো। শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা বেরীরচর (গুলভাগ)এলাকায় মুখ বাঁধা একটি বস্তা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর মেেডল থানা পুলিশ বস্তাটি উদ্ধার করে মুখ খুললে এর ভেতরে একটি মস্তক বিহীন মহিলার লাশ দেখতে পায়। মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, বস্তার ভেতর পলিথিন দিয়ে মুড়ানো মস্তক বিহীন মহিলার লাশ ছিল। উদ্ধারকৃত নিহত নারীর আনুমানিক বয়স ৫০ বছর হবে। ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সেলিনার ছেলে মো: আলম (২৮) লাশ সনাক্ত করেছেন। সেলিনা বেগম শহরের সুলতানপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। তার স্বামী মৃত মো: খালিক মিয়া। তিনি ফেরি করে কাপড়ের ব্যবসা করতেন। তবে কি করণে এ হত্যাকান্ডটি ঘটেছে এ বিয়য়ে পুলিশ নিশ্চিত করে বলতে পারছেনা।