আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

কমলগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্র্থীদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

মৌলভীবাজার প্র্রতিনিধ্ ি॥

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী/২০১৭-১৮ আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কমলগঞ্জ উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।।
গত(০৯জানুয়ারি) কমলগগঞ্জ উপজেলার এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলার ৪টি প্রতিষ্ঠান হলো:- এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়,আব্দুল মছাব্বির একাডেমি, হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় ও বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ এর বালক ও বালিকারা (একক ও দ্বৈত) ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। বালক এককে চ্যাম্পিয়ন এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আলিফুর রহমার চৌধুরী। বালক এককে রানার-আপ আব্দুল মছাব্বির একাডেমি উচ্চ বিদ্যালয়ের জুম্মান আহমেদ। বালিকা এককে চ্যাম্পিয়ন হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের রেহেনা আক্তার,বালিকা এককে রানার-আপ বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ ্এর সামিয়া ফেরদৌস সানি। বালক দ্বৈত চ্যাম্পিয়ন বিএ এফ শাহীন স্কুল এন্ড কলেজ এর জুবায়ের আহমেদ ও সাইদ মাহমুদ সাদ। বালক দ্বৈত রানার-আপ আব্দুল মছাব্বির একাডেমি উচ্চ বিদ্যালয়ের ইমন ও আব্দুর রাজ্জাক। বালিকা দ্বৈত চ্যাম্পিয়ন হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের তাকমিনা আক্তার ও সাবিয়া আক্তার চাঁদনী। বালিকা দ্বৈত রানার-আপ মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাব্দী দেবনাথ,বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজ এর সামিয়া ফেরদৌস সানি। ব্যাডমিন্টন প্রতিযোগিতা পরিচালনা করেন এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দেবব্রত পাল,ফয়জুর রহমান ও বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজের মোঃ আবুল হাসান। এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীর সভাপতিত্বে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্র্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন, এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ বি এম আরিফুজ্জামান অপু। পুরস্কার বিতরন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ ও অফিস সহকারী কমল অধিকারী এবং এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।