আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

কলকাতায় অনুষ্ঠিত হলো ঢাকার ওয়াটারনেসের নৃত্যালেখ্য

দীপ্ত

দেশের প্রথম ডান্স থিয়েটার ‘ওয়াটারনেস’ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে এক অসাধারণ নৃত্যালেখ্য পরিবেশন করল কলকাতায়। ঢাকার তুরিঙ্গম রিপার্টরি ডান্স থিয়েটারের উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) সত্যজিত মিলনায়তনে এই নৃত্যালেখ্য অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে বাংলাদেশের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তের নেতৃত্বে বাংলাদেশ থেকে আসা মোট আটজন নৃত্যশিল্পী অংশ নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকে অবলম্বন করে এই প্রযোজনাটির মূল অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরা হয় কাদম্বরি দেবীকে। কবির জীবনে কাদম্বরির ছায়া নিয়েই মূলত ওয়াটারনেসের এই প্রয়াস বলে জানান পূজা সেনগুপ্ত। কবির একাকিত্বের মুহূর্তগুলোতে কাদম্বরি দেবীর অনুপ্রেরণা এবং তাঁর প্রভাব নিয়েই মূলত নৃত্যালেখ্যটির বিষয় ফুটে ওঠে।