আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুজনের দৌড়ে চতুর্থ জিৎ

দীপ্তডেস্কঃ

প্রথম থেকে তৃতীয় স্থানটি একজনের দখলে। আর দ্বিতীয়জন দখল করেছেন চতুর্থ স্থানটি। প্রথমজনের নাম বাংলাদেশের শাকিব খান। আর দ্বিতীয়জনের নাম ভারতের জিৎ। আজ ঈদ উপলক্ষে সারা দেশে মুক্তি পাচ্ছে এই দুই নায়কের মোট চারটি ছবি। শাকিব খানের তিনটি ছবি হলো ‘রানা পাগলা’ (মেন্টাল), ‘শিকারি’ ও ‘সম্রাট’। আর জিৎ অভিনীত ছবিটির নাম ‘বাদশা : দ্য ডন’। বাংলাদেশে যত সংখ্যক প্রেক্ষাগৃহে এই দুই নায়কের চারটি ছবি মুক্তি পাচ্ছে,সেটার ওপর নির্ভর করেই বলা হচ্ছে শাকিব রয়েছেন প্রথম তিনে,আর জিৎ চার নম্বরে।১. রানা পাগলা (মেন্টাল)শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবিতে সারা দেশের ১৫২টি  প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই হিসেবে অন্য তিনটি ছবির চেয়ে এটি এগিয়ে রয়েছে। এই ছবির নাম আগে ‘মেন্টাল’ রাখা হলেও পরে সেন্সর বোর্ডের আপত্তিতে ছবিটির নাম পাল্টে ‘রানা পাগলা’ রাখা হয়। ছবিতে শাকিবের নাম থাকে রানা।