আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজারের বরুনা মাদ্রাসার ৭৭তম বার্ষিক সম্মেলন শুরু

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি:
দেশ-বিদেশের শতাধিক প্রখ্যাত আলেম ও ধর্মপ্রান লাখো মানুষের উপস্থিতিতে শুরু হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দেশখ্যাত প্রখ্যাত বুজুর্গ মাওলানা লুৎফুর রহমান বর্ণবী (রহঃ) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসা জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদ নগর বরুণা মাদ্রাসার ৭৭তম বার্ষিক সম্মেলন (ছালানা ইজলাস) ।

সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার মাদ্রাসা মসজিদে কয়েক হাজার মুসল্লিদের অংশগ্রহনে জুমার নামাজ আদায় করা হয় । শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) বাদ জুমা মাদ্রাসা প্রাঙ্গনে কোরআন তিলাওয়াত এর মাধ্যমে শুরু হয় এই সম্মেলন। প্রতিবারের ধারাবাহিকতায় এবছরও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও বিভাগীয় শহর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, বরিশাল নরসিংদি, নারায়নগঞ্জ, ব্রাম্মনবাড়িয়া ,ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লিদের ঢল নামে। সন্ধ্যার আগে আগেই মাদ্রাসা প্রাঙ্গনে লাখো মুসল্লির সমাগম লক্ষ্য করা যায় । এ রির্পোট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাহফিলে আগত মুসল্লিদের পদভারে সম্মেলনস্থলের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে মানুষের শ্রæত লক্ষ্য করা গেছে।

সরেজমির ঘুরে দেখা গেছে, সম্মেলনকে ঘীরে আইনশৃঙ্খলা রক্ষায় মাদ্রাসার নিজস্ব শতাধিক স্বেচ্ছাসেবকের পাশাপাশি শ্রীমঙ্গল থানা পুলিশ এর পক্ষ থেকেও ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শনিবার ফজরের নামাজের পর আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী এই দ্বীনি বিদ্যাপিটের ৭৭তম সম্মেলনের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।

এদিকে এবারের সম্মেলনে দেশের রাজনীতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সিলেটের মেয়র, যুক্তরাজ্য, ভারত সহ দেশের প্রখ্যাত আলেমরা বক্তব্য রাখবেন।