আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফ্রান্সে লংমার্চ 

মোহাম্মদ আব্দুল মুহিব:ফ্রান্স:


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্যারিসের ইকল মিলিটারি থেকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখে লংমার্চ গত সোমবার করেছে ফ্রান্স বিএনপি। ফ্রান্স বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ লং মার্চে ফরাসি ভাষায় বর্তমান সরকার কর্তৃক বিএনপি চেয়ারপার্সন কে কারাগারে প্রেরণ ,ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এর উপর  মিথ্যা রায়  ও দেশ ব্যাপী নেতাকর্মীদের উপর মামলা ও হয়রানি এর চিত্র তুলে ধরা হয়। এসময় কয়েকটি ফরাসি মানবাধিকার সংগঠন লংমার্চে অংশগ্রহণ করে। 
ঐক্যবদ্ধ ফ্রান্স বিএনপি এর  উদ্যোগে আয়োজিত  লংমার্চ এ উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান ও সহআন্তর্জাতিক সম্পাদক ব্যারিষ্টার আনোয়ার হোসেন খোকন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো-পাতানো হয়রানিমূলক মামলার রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া থাকবেন কারাগারে বা কোর্টে, আর শেখ হাসিনা যাবেন ভোটে; আওয়ামী লীগের এমন দিবাস্বপ্ন বাংলাদেশের জনগণ কোনদিন পূরণ হতে দেবে না।
এসময় বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান বলেন খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে আছি, রাজপথেই থাকব। তাকে মুক্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন  মিথ্যা ও চক্রান্ত এবং বানোয়াট মামলার রায় জনগণ প্রত্যাখান করেছে।
 সবাই জানে  বিএনপি  কে  বাদ দিয়ে  আরেকটি  একতরফা  নির্বাচন করে আওয়ামী লীগ  রাষ্ট্র ক্ষমতা কে চিরস্থায়ী করতে চায়। তিনি বলেন  বলেন যে  মামলা  আদালতে চলতে পারে না সেই  মামলার সাজা কি ভাবে হয়।  ভবিষ্যতে  শেখ হাসিনা ও আওয়ামী লীগ কে এই জুলুমের মূল্য দিতে হবে।একইসঙ্গে অবিলম্বে  বিএনপির সিনিয়র ভাইস  চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল করার দাবি জানান।