আজ-  ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে লিটন ইসলাম (২৬) নামে এক উচ্চশিক্ষিত যুবকের মর্মান্তিক মৃত্যু «» সমালোচক মানেই প্রতিপক্ষ নয়; বিতর্কের অন্যতম মূল্যবোধ পরমত সহিষ্ণুতা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ: টিআইবি «» সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, «» জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন «» আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» প্রিয় জন্মভূমির জন্য রহমতের ছায়া হোন, পরষ্পরকে স্নেহ-মমতার বাঁধনে বেঁধে রাখুন «» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা।

সবুজ গালিচায় ভোটের উৎসবআজ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
সবুজ গালিচায় মোড়া চা বাগানগুলোর শ্রমিক লাইনে এখন কেবলই ভোটের উচ্ছ্বাস আর পরিবর্তনের হাতছানি। দীর্ঘ আট বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন। নিজেদের ন্যায্য অধিকার আর ভাগ্য বদলের যোগ্য কা-ারি বেছে নিতে ব্যালটের অপেক্ষায় প্রহর গুনছেন লক্ষাধিক চা শ্রমিক। শেষ মুহুর্তের জমজমাট প্রচারণায় যখন বাগান থেকে কারখানা সবখানেই উৎসবের আমেজ, ঠিক তখনই মূল দাবি-দাওয়ার বদলে প্রার্থীদের পাল্টাপাল্টি রাজনৈতিক ট্যাগ দেওয়ার প্রবণতায় বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ভোটাররা।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। এতে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার অংশ নেবেন। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমলগঞ্জ উপজেলায় ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন ভোটার রয়েছেন।
এর মধ্যে কমলগঞ্জ উপজেলার ২৩ টি চা বাগান নিয়ে মনু-দলই ভ্যালি কমিটির নির্বাচনে দুটি প্যানেল রয়েছে। একটি প্যানেলে সভাপতি পদে সীতারাম বীন, সহ সভাপতি পদে গৌরী রানী কৈরী, সম্পাদক পদে দুলাল ছত্রী। অপর প্যানেলে সভাপতি প্রার্থী লিটন গঞ্জু, সহ সভাপতি আশা অর্নাল, নম্পাদক পদে দিলীপ কৈরী।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তফসিল ঘোষণার পর থেকে চা বাগানের মালিক, ব্যবস্থাপক এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় সমন্বয় সভা করা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত, ভ্যালি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হবে, যা ভবিষ্যতে শ্রমিকদের দাবি দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।
নির্বাচন ঘিরে সরজমিনে বাগানগুলোতে ঘুরে দেখা যায়, বাগানের শ্রমিক লাইনগুলোতে উঠান বৈঠক, সভা করছেন প্রার্থীরা। তবে উৎসবের আমেজ থাকলেও চা শ্রমিকদের কণ্ঠে ফুটে উঠেছে দীর্ঘদিনের বঞ্চনার কথা।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের প্রবীণ শ্রমিক রবিদাস গোয়ালা বলেন, আট বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমরা ভীষণ খুশি। বাগানে এখন ঈদ, পূজার মতো আনন্দ চলছে। আমরা এমন নেতা চাই, যারা শুধু ভোটের সময় নয়, সারা বছর শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকবেন।
আলীনগর চা বাগানের তরুণ শ্রমিক সুমন মুন্ডা জানান, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় শ্রমিকদের অনেক দাবিই অমীমাংসিত রয়ে গেছে। এবার আমরা শিক্ষিত ও সৎ তরুণ নেতৃত্ব দেখতে চাই, যারা মালিকপক্ষের সাথে চোখে চোখ রেখে আমাদের ন্যায্য অধিকার আদায় করে আনতে পারবেন।
কুরমা চা বাগানের শ্রমিক লছমী তেলী বলেন, ভোটের পরিবেশ এখন পর্যন্ত বেশ ভালো। কোনো ভয়ভীতি ছাড়াই যেন আমরা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি, প্রশাসনের কাছে সেটাই আমাদের প্রত্যাশা। আমরা যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে চাই।
কমলগঞ্জের মিরতিংগা চা বাগানের শ্রমিক মন্তু বাউরি বলেন, এবার আমরা নতুন নেতৃত্ব চাই। আমাদের খুব সতর্কভাবে নেতা নির্বাচন করতে হবে। শ্রমিকরা চান, মালিকপক্ষ ও ইউনিয়নের মধ্যে মজুরি নির্ধারণের দ্বিপাক্ষিক আলোচনার ব্যবস্থা পুনরায় চালু হোক। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব যেন মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে আরও দক্ষতার সঙ্গে আলোচনা করে।
তবে নির্বাচনী প্রচারণায় শ্রমিকদের স্বার্থের চেয়ে রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ বেশি গুরুত্ব পাওয়ায় হতাশ অনেক শ্রমিক। অথচ শ্রমিকদের অধিকার নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই।
নির্বাচনের পরিবেশ ও আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী ও সাবেক নেতারা। মনু-দলই ভ্যালি কমিটির সভাপতি পদপ্রার্থী লিটন গঞ্জু এবং সহ-সভাপতি প্রার্থী আশা অরনাল জানান, সাধারণ শ্রমিকরা এবার তরুণ ও নতুন নেতৃত্ব দেখতে চান এবং তারা জয়ের ব্যাপারে আশাবাদী। অপর প্যানেলের সভাপতি প্রার্থী মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন বলেন, চা শ্রমিকরা এবার বুঝেশুনেই তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি বলেন, সরকারি সহায়তায় শ্রমিকরা গোপন ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তবে নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি জোর দেন নিজস্ব সক্ষমতার ওপর। তার মতে, অন্যান্য সংগঠনের মতো চা শ্রমিক ইউনিয়নও যেন নিজেরাই নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করে, এতে প্রতি তিন বছর পরপর নিয়মিত নির্বাচন করা সম্ভব হবে।