আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

জাতির পিতার ৯৮তম জন্ম ও জাতীয় শিশু দিবস পালিত

বঙ্গবন্ধুর জন্ম দিন,বাংলাদেশের খুশির দিন,এই প্রতিবাদ্য নিয়ে জেলার ৭টি উপজেলায় ১৭মার্চ ২০১৮ইং জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ ৩ম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন,স্কুল কলেজ ও সরকারী/বেসরকারী শিশু একাডেমী,গালস গাইড,হামদর্র্দ পাবলিক লাইব্রেরি,শিল্পকলা একাডেমী এবং জেলা প্রশাসনসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।
জেলা প্রশাসন ২দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী,জন্মদিনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, আলোচনা সভা,শিশু বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরন ইত্যাদি। মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গন হতে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়।

এ উপলক্ষে সকালে এম,সাইফুর রহমান অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম, জেলা আওয়ামীলীগ সভপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, চেম্বার সভাপতি কামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজীদ খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন।
পরে চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২দিনব্যাপী আয়োজিত শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করেন। এছাড়া সুবিদা জনক সময়ে সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।