আজ-  ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» আজ বৃহস্পতিবার বনানী ক্লাবে উদ্বোধন হবে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ «» বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু «» বাংলাদেশ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব নিয়ে বার্মিংহামে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» জুড়ীতে ঝুঁকিপূর্ণ বসতঘরে দিনযাপন-সরকারি সহায়তা চান রামকৃষ্ণ তেলি পরিবার «» নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ «» National Human Rights Commission Act 2026 (Draft) «» বগুড়া সান্তাহারে একাডেমিক ভবনের ফলক উদ্বোধন  «» বগুড়া সান্তাহার কলসা স্কুলে সংবর্ধনা ও   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  «» শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রো শ্রমিক সংঘর্ষে সাংবাদিকসহ আহত «» নওগাঁয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

কানাডার পার্লামেন্ট নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপির ডলি

দুরুদ আহমেদ মৌলভীবাজারঃ

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচনে স্কারবোরো সাউথ ওয়েষ্ট আসনের জন্য নিউ ডেমোক্রিটিক পার্টির (এনডিপি) এর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশী বংশদ্ভোত মৌলভীবাজার সদর উপজেলার জেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনার মৃত্য সোনা মিয়ার ছেলে, রাজা মিয়ার কৃতি সন্তান ডলি বেগম। কঠোর পরিশ্রমী, সমাজ সেবক ডলি বেগম কানাডায় বসবাসরত সকল বাংলাদেশীদেরকে তাকে কানাডার পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য অনুরোধ জানান। কানাডা মূল ধারা রাজনৈতিক দল তাকে মনোনয়ন দিয়ে বাংলাদেশী কমিউনিটিকে স্বীকৃতি দিয়েছে বলে জানা যায়। 
ডলি বেগম বলেন, আমার সামনের পথ অনেক কন্টকাকীর্ণ। কিন্তু আমার অটুট মনোবল ও দৃঢ় বিশ্বাস আপনারা যদি আমার পাশে দাঁড়ান, সমর্থন, সহযোগিতা ও পরামর্শ দেন তাহলে আমি অবশ্যই সফল হব। তিনি পৃথিবী সকল বাঙালী সহ সবার নিকট দোয়া প্রার্থী।