আজ-  ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  «» আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বাংলাদেশের আদিবাসীদের দূর্গম পথচলা «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড «» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

কমলগঞ্জে সাংবাদিকদের লাঞ্চিত ঘটনায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ

দুরুদ আহমেদ,মৌলভীবাজার
সরেজমিনে সংবাদের তথ্য সংগ্রহকালে স্থানীয় ইউপি সদস্য ও তার লোকজন কর্তৃক লাঞ্চিত ও প্রাণনাশের হুমকির ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জে কর্মরত সাংবাদিকরা বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ স্মারকলিপি প্রদান করেন। কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দক্ষিণ বড়চেগ গ্রামে সরকারী বিদ্যুতায়নের বৈদ্যুতিক খুটির টানা রাস্তার মাঝে স্থাপন ও অবৈধভাবে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠে। এ বিষয়ে সরেজমিনে সংবাদ তথ্য সংগ্রহকালে স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী ও তার ছেলে ইয়াবা ব্যবসায়ী বাবেল মিয়াসহ কতিপয় লোকজন ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টন ও সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথকে লাঞ্চিত করে ও প্রাণনাশের হুমকি প্রদান করে। খবর পেয়ে পুলিশ দুই সাংবাদিকদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এ ঘটনায় দুই সাংবাদিকের নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার সমকাল প্রতিনিধি কমলগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। বুধবার কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মো. জুয়েল আহমদ ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি আব্দুল হান্নানের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ স্মাকলিপি পেশ করেন।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক স্মারকলিপি গ্রহনের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে প্রেরণ করবেন এবং তিনি নিজেও বিষয়টি খতিয়ে দেখবেন।