আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

টুইটারে ব্লক দিলেই ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মার্কিন আদালত

নি অ দ:

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কাউকে ব্লক দিলেই ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দেশটির একটি জেলা আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কের একজন বিচারপতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এমন একটি চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে। @realDonaldTrump নামে ব্যবহৃত আইডিটি ট্রাম্প নিজে ব্যবহার করলেও এটি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় বরং এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অ্যাকাউন্ট বলে জানিয়েছে আদালত। আদালত এক নির্দেশনায় জানায়, যেহেতু এটি একটি উন্মুক্ত জায়গা এবং জনগণ স্বাধীনভাবে তাদের কথা জানাতে পারে তাই এটিতে কোন মানুষকে ব্লক বা নিষেধাজ্ঞা দেয়া যাবেনা। এটি অফিসের বাইরে জনগণের যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় ব্লক দেয়া প্রথম সংশোধন অধিকারের লঙ্ঘন।
দেশটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ড প্রতিষ্ঠান’ ট্রাম্পের বিরুদ্ধে অন্তত সাতজন ব্যক্তিকে টুইটারে ব্লক দেয়ার অভিযোগ সংবলিত একটি মামলা দায়ের করে। অন্তত সাতজন সাধারণ মানুষকে ট্রাম্প তার অ্যাকাউন্ট থেকে ব্লক দিয়েছেন বলে আদালতে অভিযোগ করা হয়। পরে আদালত তা শুনানি করে এমন একটি নির্দেশনা জারি করেছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে দেয়া ৭৫পৃষ্ঠার আদেশে জেলা জজ নাওমি রেইস বাচওয়াল্ড লেখেন, ট্রাম্পের আইডিটি একটি অফিসিয়াল রাজনৈতিক চ্যানেল যেখানে মানুষ তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। অ্যাকাউন্টটি শুধু প্রেসিডেন্ট তার প্রেসিডেন্সিয়াল কাজেই ব্যবহার করবেন। এখান থেকে তিনি নির্দেশনা দিচ্ছেন তাই একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এটি সম্পূর্ণ আলাদা। দ্য গার্ডিয়ান