আজ-  ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা  «» নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত «» নওগায় মাদকবিরোধী অভিযান, টেপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার «» যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফেরাতে যুব জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে; সিলেটে যুব জমিয়তের কাউন্সিলে নেতৃবৃন্দ  «» বগুড়া আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮ «» ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বনভোজন অনুষ্ঠিত «» সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবীসংগঠনের ভূমিকা অপরিসীম- কয়েছ লোদী «» কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের «» কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ «» শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

কুষ্টিয়ায় দূর্বৃত্তদের গুলিতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন নিহত

রোকনুজ্জামান কুষ্টিয়া।।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভপতি নাজমুল হোসেন (২৭) দূর্বৃত্তের গুলিতে
নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর
ইউনিয়নের ফারাজি পাড়ার নাজমুলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত নাজমুলের খালতো ভাই মিলন জানান, রাতে নাজমুল তার নিজ ঘড়ে ঘুমানো অবস্থায়
র্দূবৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে এলাকাবাসী
উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত
ঘোষনা করেন।কুষ্টিয়া মডেল থানার এসআই আতিকুর রহমান জানান, কি কারনে এবং কারা এ হত্যাকান্ড চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত নাজমুল কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ার আলতাফ হোসেনের ছেলে। তবে এই হত্যাকান্ডের ঘটনায় ধ্রুমজালের সৃষ্টি হয়েছে ৷