আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

রিলিজ হল সিলেটের এক ঝাক তরুণ-তরুনীদের কন্ঠে “ঈদ মোবারক”গান

মু রিমন ইসলাম,

বিনোদন ডেক্স:

রোজার মাস ফুরালেই আসে ঈদ।আগে ভাগেই তার আমেজটা শুরু হয়।ঈদের আনন্দকে ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে নিত্য নতুন গান নিয়ে হাজির হন শিল্পীরা।সেই ধারাবাহিতায় ঈদের আমেজ ছড়িয়ে দিতেই আজ বৃহস্পতিবার ষ্টুডিও  সিলেট ফোক এন্ড রকের আয়োজনে ইউটিউবে প্রকাশ করা হলো সিলেটের এক ঝাক তরুন-তরুনী সংগীতশিল্পী এম রহমান,সুপ্রিয়া দে,সুদীপ চক্রবর্তী, শাওন কর,সৌরভ সুহেল,মুস্তফা কামাল, সম্পা, টিটু, রাখি,সহ অন্যান্যদের গাওয়া “ইদ মোবারক” শিরোনামে একটি ইদের গান।

ষ্টুডিও সিলেট ফোক এন্ড রকের ডিরেক্টর Singer M Rahman এর ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে।গানটির গীতিকার কবি আলাউদ্দিন,সুর ও মিউজিক করেছেন সুদীপ চক্রবর্তী,গানের মিউজিক ভিডিওতে শাওন কর,

গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে সংগীতশিল্পীদেরই দেখা যাবে।গানটির কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন বি কে বিধান।আর এর সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিল ষ্টুডিও সিলেট ফোক এন্ড রকের টিম।

নতুন এই গান প্রসঙ্গে সংগীত শিল্পী ও ষ্টুডিও সিলেট ফোক এন্ড রকের ডিরেক্টর এম রহমান বললেন,‌‌ ‘ভিন্ন স্বাদের একটি গান হয়েছে।গানটির মিউজিক ভিডিওটিও ভালো হয়েছে। আশা করছি গানটি সকলের ভালো লাগবে।আর ষ্টুডিও সিলেট ফোক এন্ড রকের পক্ষ থেকে সবাই কে অনেক অনেক শুভেচ্ছা ও ইদ মোবারক।

ষ্টুডিও সিলেট ফোক এন্ড রকের আরেক জন ডিরেক্টর সুদীপ চক্রবত্রী বললেন, ‘ষ্টুডিও সিলেট ফোক এন্ড রক’ সবসময় দর্শক-শ্রোতাদের কথা মাথায় রেখেই কাজ করে।এই গানটিও দর্শকদের ঈদ আনন্দের কথা মাথায় রেখেই করা।আশা করছি আমাদের এই প্রচেষ্টা শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’