আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদর ঘরবাড়ি বানিয়ে দেওয়া হবে : র্দূযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

দীপ্ত ॥

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সবাইকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন,বন্যার পানি নেমে গেলে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে। এ সময় তিনি ৫শত মেট্রিক টন চাল ও ৪০ লক্ষ টাকা, ১ হাজার টিন বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন সাবেক চীফ হুইফ আব্দুস শহিদ এমপি,জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহম্মদ,সাধারণ সম্পাদক মো: মিছবাহুর রহমান,যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র মো: ফজলুর রহমান,যুগ্ন সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল,জেলা যুবলীগের সভাপতি মো: নাহিদ হোসেন,সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। মায়া বলেন, বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার পানি কমার সাথে সাথে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট নির্মাণের কাজে হাত দিবে সরকার। উল্লেখ্য মনুর বাঁধ ভাঙায় মৌলভীবাজার শহরের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এর মধ্যে শহরতলীর বড়হাট এলাকা,কুসুমবাগ, বড়কাপন, যোগীডর শাহবন্দর দূর্লভপুর, ঘরুয়া, বাহারমর্দন, সমপাশি, ভুজবল, খিদুর, দ্বারক, পাগুলিয়া,এবং সদর উপজেলার হিলালপুর ও শেখেরগাওঁ প্লাুবত¬াবিত হয়। এ ছাড়াও মৌলভীবাজার জেলায় বন্যায় ৫ উপজেলার ৩০টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ৪০ হাজার ২০০ পরিবার ক্ষতি গ্রস্থ হয়েছে। এর আগে সকালে মন্ত্রী জেলা প্রশাসনের সাথে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।