আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজার জেলা প্রশাসক শিশু পার্কে সাপ শিয়ালের বাসা

দীপ্তডেস্কঃ
মৌলভীবাজার শহরের পি টি আই স্কুলের সংলগ্ন জেলা প্রশাসক শিশু পার্ক জংগলে চেয়ে আছে, বিভিন্ন গাছের লতা পাতায়। দিনের বেলাই প্রায় সময় ,দেখা যায় সাপ শিয়াল, পার্কের ভিতরে যে ২ তলা পর্যটক বিল্ডিং রয়েছে দেখলে মনে করবেন বড় একটা ভূতপ্রেতের বাড়ী,বিল্ডিং এর দরজা জানালা একটাও নাই মনে হবে ভূতপ্রেতেই ভেঙ্গেছে। এই পুরাতন বিল্ডিংটির উপর আর নিচে মিলে ৭ টা বড় রুম ও এস্টেট বাথরুম সহ আরো ৪ টি ছোট রুম সব ভেঙ্গে ফেলেছে মানুষ রূপি ভূতেরা এবং পেশাব পায়খানা করে নোংরা করে রেখেছেন, যারা এখানে আসেন তারা।অন্যদিকে লক্ষ লক্ষ টাকা ব্যায় করে পার্কের ভিতর বানানো হয়েছিল, শোছাগার ও বাচ্চাদের খেলার সামগ্রী, এ গুলো এখন গাছ,লতা পাতায় বেশিভাগ চেয়ে আছে। এই জেলা প্রশাসক শিশু পার্কটি ২০১২ সালে ১৭ নভেম্বর উদ্বোধন করে ছিলেন উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এম,পি মাননীয় চীফ হুইপ বাংলাদেশ সংসদ। এর কিছু দিন পর থেকে আর কোন সংস্কার করা হয় নাই কতৃপক্ষ বিহীন এই ভাবেই চলছে। পার্কটি ভিতরে জংগল আর নিরব থাকার কারণে, এই পর্যটক বিল্ডিং এ আসে স্কুল কলেজে ছাত্রছাত্রী ও বাহিরের ছেলে,মেয়ে, ৪ জন অথবা ৩ জন করে, ভাগাভাগি করে ২ তলা থেকে পাহারা দেওয়া হয় কেহ কি দেখছে বা এদিকে আসছেন। এই ভাবে চলছে অসামাজিক কাজ, এলাকাবাসী জানান। কয়েক বার ডিবি ও থানা পুলিশ ধরে নিয়েছে এই সব ছেলে মেয়েকে। এ ব্যাপারে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম মৌলভীবাজার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করিলে উনি বলেন আমি আসার পর একবার পরিস্কার করিয়েছিলাম, আরও বলেন বিষয়টি আমি দেখবো। এর পাশেই ইকো পার্ক সেটা আরও ভয়স্কর পাহাড়ের মধ্যে ১০ হাত দুরে একজন মানুষ গেলে কেহ কাউকে দেখা যায় না এই ইকো পার্কে কয়েকটা খুনও হয়েছে। কোটি কোটি টাকা ব্যয় করে পাহাড়ের ভিতর অনেক গুলো ঘর ও শোছাগার বনানো হয়েছিল ঘর আছে দরজা জানালা নাই এমন কি রাস্তার ইট পর্যন্ত উটিয়ে নিয়ে যাচ্ছেন কে বা কারা। মাতারকাপন মনুব্রিরেজ এ শহরের সব ধরণের মানুষ সহপরিবারে যান কিন্তু বর্তমানে ঐখানে ঢুকতে ২০ টাকা জন প্রতি তাই সব ধরণের মানুষ ঢুকতে পারেননা সেই পার্কে,ছেলে মেয়ে নিয়ে পরিবারে ৫ জন হলেই ১ শ টাকা । মৌলভীবাজারবাসী বিকাল বেলা সহপরিবারে বাহিরে বেড়ানোর মত সুব্যবস্থা নাই,বলে জানান শহরবাসী।