দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর দফাদার পাড়া মোড় হতে রহিমপুর
পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীর্তির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এক
যুবক প্রতিবাদ করায় তাকে পুলিশী হয়রানীর শিকার হতে হয়েছে।এলাকাবাসী জানায় দফাদার পাড়া মোড় হতে রহিমপুর পর্যন্ত ১ হাজার মিটার রাস্তা পাকা করণের কাজ চলছে কিন্তু উক্ত কাজের ঠিকাদার ১ নং ইটের খোয়ার পরিবর্তে নি¤œমানের ৩নং ইটের রাবিশ মাটি মিশ্রিত খোয়া ব্যাবহার করে দায় সারা ভাবে কাজ সম্পন্ন করে বিল তুলে নেয়ার চেষ্টা করছে। উক্ত কাজে সুমন (২৭) নামের এক যুবক নি¤œমানের ইট ও খোয়া ব্যাবহার করতে নিষেধ করলে সংশ্লিষ্ট ঠিকাদার সুমনকে পুলিশের ভয় দেখায় এবং পরে নিরীহ যুবক সুমনকে
চাঁদাবাজ আক্ষায়ীত করে পুলিশে সোপার্দ করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগীতায় ও মোটা
অংকের উৎকোচের বিনিময়ে সুমন ছাড়া পায়। সাধারণ জনতা উক্ত অনিয়মের বিরুদ্ধে বলতে গেলে ঠিকাদার তাদের
পুলিশ দিয়ে হয়রানী করার হুমকি প্রদান করেন । এ বিষয়ে দৌলতপুর উপজেলা প্রকৌশলি মোঃ জিল্লুর রহমানকে জানালে তিনি বলেন রাস্তার কাজে কোন অনিয়ম হলে আমরা তা ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানালেও
কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এলাকাবাসী উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী উক্ত রাস্তাটির অনিয়মের সুষ্ঠ তদন্ত পূর্বক
ভালমানের ইট ও খোয়া দিয়ে রাস্তাটির কাজ সম্পন্ন করা হোক।






