আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

দৌলতপুরে ৩৩ হাজার কে.ভি’র তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১ জন মারাত্বক আহত

দৌলতপুর প্রতিনিধি : কুৃষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মথুরাপুর ইউনিয়নের গোবর গাড়া গ্রামে মৃত তোয়েব আলির ছেলে আলতাফ হোসেনের বাড়ীতে গাছ কাটার কাজ করতে গিয়ে ৩৩ হাজার কে.ভি’র তারে বিদ্যুৎ স্পষ্ট হয়ে কাঠ মিসতিরি উজ্জল মারাত্বক আহত হয়েছে।
জানাগেছে ২৮ অক্টোবর রবিবার বেলা অনুমানিক ১১ টার দিকে দৌলতপুর ইউনিয়নের গোবর গাড়া প্রাইমারী স্কুল পাড়ার কাঠ মিসতিরি উজ্জল আলি (৩৫) গোবর গাড়া গ্রামের আলতাব হোসেনের বাড়ীতে গাছ কাটার কাজ করতে গিয়ে গাছের ডাল ৩৩ হাজার কে.ভি তারের উপর পড়লে, সাথে সাথে শরীর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনেক উচু থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়াতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এলাকাবাসীর জানান, নিচে ৩৩ হাজার কে.ভি’র তার যে ভাবে আছে গাছের মালিক কোন প্রকার বিদুৎ অফিসে না জানিয়ে নিজ দায়ীত্বে গাছ কাট ছিল। গাছ ছিল প্রায় তার ছোঁয়া ছোঁয়া, যার কারণে গাছের ডালে বেঁধে তার কেটে গিয়ে ছিল , উজ্জল যখন বিদুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় তখন গাছের মালিকের লোক জন বাড়ির গেট মেরে পালিয়ে যায়, এলাকাবাসী তাকে উদ্ধার করে । এ বিষয়ে ঘটনা স্থান পরিদর্শনে আসা বিদ্যুৎ অফিসের লোকজন জানান এই গাছ মালিক আলতাফ কোন লিখিত বা ফোন করে জানায় নাই, বিদ্যুৎ অফিসকে না জানিয়ে নিজের ইচ্ছা মত গাছ কাটতে লেগেছে। এ বিষয়ে গাছের মালিক আলতাফ জানান, আমি বিদুৎ অফিসে ফোন দিয়ে ছিলাম কিন্তু কথা হয় নাই। উজ্জলের পরিবার দাবী এক জন কাঠ মিস্তিরি সে প্রতি দিনের মত কাঠ কাটার কাজে বের হয় এবং যা আয় হয় সংসার চলে, সে বিদুৎ স্পৃষ্ট হয়েছে সে বড় অসহায় তাকে চিকিৎসা দেওয়ার মত কিছুই নাই। কয়েকদিন আগে জয়রামপুর গ্রামে ৩৩ কেভি তারে এক রাজ মিসতিরির মৃত্যু হয়েছে। এলাকাবাসী আরো জানাই যে ভাবে গ্রামের মধ্যে দিয়ে বাড়ী-ঘর ও গাছপাল ছোঁয়া-ছোঁয়া হয়ে ৩৩হাজার কেভি’র তার গেছে প্রতি নিয়ত দূর্ঘটনা ঘটতে থাকবে, বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।