আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

   আওয়ামী লীগ সংলাপে রাজি হওয়ায় আপাতত ইসির সঙ্গে বৈঠক নয়

আওয়ামী লীগ জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকে বসার ঘোষণার পর ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ জানিয়েছেন তারা আপাতত ইসির সঙ্গে সংলাপে বসছে না। একই সাথে সংলাপের প্রস্তাবে রাজি হওয়ায় আওয়ামী লীগকে ধন্যবাদও জানিয়েছে তারা।

সোমবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ কথা জানান।

তিনি জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে বলেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন তারা, আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সংলাপের স্থান-কাল জানানো হলে অবশ্যই সাড়া দেবো।মওদুদ বলেন, খালেদা জিয়ার আজ যে রায় হয়েছে, তা ন্যায়বিচারের পরিপন্থী। সরকার তার জামিনের সব বাধা দূর করে দ্রুত মুক্তি দেবেন বলে মনে করেন ঐক্যফ্রন্টের নেতারা।

দুদিনের পরিবহন ধর্মঘটে মানুষের মাঝে অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টির প্রতিবাদ জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এসময় উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী প্রমুখ৷

নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিসহ নানা দাবিতে মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসার কথা ছিলো জাতীয় ঐক্যফ্রন্টের। সোমবার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দ্রুতই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।চ্যানেল আই