আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া কুমারখালীতে দুপক্ষের সংঘর্ষে ০১ জন নিহত: আহত ১০

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামে জমি দখল ও ধানকাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মতিয়ার রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়ে কমপক্ষে ১০ জন কুমারখালী ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামে।এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, ওই এলাকার আব্দুল হামিদ শেখ আলতাব হোসেনের নিকট থেকে শেখপাড়ার উত্তর পাড়া বড় জোলার মাঠে ১৭ শতাংশ জমি দুই লাক্ষ টাকায় ক্রয় করে ভোগদখল করে আসছিল ১০ বছর ধরে। উল্লেখিত জমিতে ধান লাগানোর প্রাক্কালে আলতাব হোসেন আব্দুল হামিদ শেখকে ধান লাগাতে বাধা সৃষ্টি করে এবং এক দাগে ভোগ দখল দিব না বলে জানায় | তারপরেও আব্দুল হামিদ ধান লাগায় এবং সেই ধান আজ দুপুরে কাটতে গেলে মাসুদ আলী (৩৫), শাজাহান (৪০), রাজ্জাক (৩২), দেলোয়ার (৪৫), জহিরুল (৩০), রাহাত (১৮) এবং লাল’সহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আব্দুল হামিদ ও আব্দুল হামিদের আত্নীয় স্বজনদের উপর হামলা চালায়। এতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়  ওই এলাকার মৃত হাবিবুরের ছেলে মতিয়ার রহমান (৪৮) ও আব্দুর রাজ্জাক (৩৫), ওহিদুল বাহার (২২), আব্দুল হামিদ (৬৫), ও আব্দুল’সহ বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মতিয়ারের মৃত্যু হয়। আহত ব্যাক্তিদের কুমারখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।