আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

দৌলতপুরের আব্দুল খালেক জেলা শ্রেষ্ট ভূমি সহকারী হিসেবে পদক লাভ

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রেফায়েতপুর ইউনিয়ন ভূমি সহকারী (তহসিলদার) আব্দুল খালেক কুষ্টিয়া জেলা শ্রেষ্ট ভূমি সহকারী হিসেবে পদক লাভ করেছেন। গত ২৮ অক্টোবর রবিবার জেলা প্রশাসকের মাসিক রাজস্ব সভায় এ পুরস্কার প্রদান করা হয়। ২০১৭-১৮ অর্থ বছরে জেলা রাজস্ব প্রশাসনে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও জনগণকে সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শুদ্ধাচার পুরুস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এ সময় জেলার আর.ডি.সি, বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড ও ভূমি কর্মচারীরা উপস্থিত ছিলেন। আব্দুল খালেক এ অনুষ্ঠানে শ্রেষ্টত্বের দাবীদার হিসেবে পুরস্কার লাভ করেন, এ ছাড়াও তিনি রাজস্ব আদায়ে বরাবর উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে আসছেন। আব্দুল খালেক ২৭.০৯.১৯৯৪ সালে উক্ত পদে যোগদানের পর নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন। তিনি দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মরহুম আহাদ আলি বিশ্বাসের পুত্র।