আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

দৌলতপুর সিমান্তে চোরা কারবারী ও বিজিবি’র মধ্যে গুলি বিনিময়ে ১ জন নিহত ॥ অস্ত্র ও মাদক উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তে চোরা কারবারী ও বিজিবি’র মধ্যে গুলি বিনিময়ে ১ জন চোরা কারবারী নিহত ও ঘটনা স্থল থেকে এলজি সার্টার,৫ রাউন্ড গুলি ও ৬৫ পিস ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সিও লেঃকর্ণেল রাশেদ খাঁন সূত্রে জানাগেছে ২৮ অক্টোবর রবিবার রাত সাড়ে ৪ টার দিকে বিজিবি জামালপুর ক্যাম্পের জোয়ানরা টহল দেওয়ার সময় ১৫১/১৬ এস পিলারের কাছে মাঠের মধ্যে চোরা কারবারীদের ১৫ জনের একটি দল বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে টহলরত বিজিবি’র বরাবর গুলি চালায়, বিজিবি আত্বরক্ষার জন্য গুলি চালায়, উভয় পক্ষের মধ্যে প্রায় ১০ রাউন্ড গুলি বিনিময় হলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনা স্থল থেকে হায়েদুল (২৪) এর গুলি বিদ্ধ লাশ, পাশে পড়ে থাকা এলজি সার্টার গান ১টি, ৫ রাউন্ড গুলি, ২ বস্তা ভারতীয় ফেন্সিডিল যার পরিমান ৬৫ পিস ও ৩২ কেজি গাঁজা উদ্ধার হয়। চোরা কারবারীর পরিচয় জানাগেছে, সে একই এলাকার জামালপুর মধ্যপাড়া গ্রামের হাবু ফরাজির ছেলে হায়েদুল, সে দীর্ঘ দিন যাবৎ চোরা কারবারীসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। এলাকাবাসী জানায় উক্ত মালের মালিক একই এলাকার ডাবু ও কুদু এবং সঙ্গে থাকা চোরা কারবারী মন্টু (৩৪) আহত হলে তাকে গোপনে চিকিৎসা করা হচ্ছে। অপর দিকে সিমান্তের ওপারে বিএসএফ জানায় ৫ রাউন্ড গুলি সহ একটি ম্যাকজিন উদ্ধার করেছে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে প্রেরণ করেছে।