আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ সলিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার সকালে কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি)র ওসি বজলুর রহমানের নেতৃত্বে এসআই সাহেব আলী, এএসআই সিরাজুল, এএসআই শাকিল ও সঙ্গীয় ফোর্সসহ কুষ্টিয়া শহরতলী কুমারগাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালান।
এসময় মাদক ব্যবসায়ী সলিমকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে
শহরতলী কুমারগাড়া এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিজান চালিয়ে সেখান থেকে ১০৩ পিচ ইয়াবাসহ সলিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত সলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক ব্যবসায়ী সলিম কুমারগাড়া কাচিপাড়া এলাকার মৃত: দুখু মন্ডলের ছেলে।