দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ টি ইউনিয়নে বিভিন্ন গ্রামে প্রধানমন্ত্রীর
কার্যালয় হতে আশ্রায়ন প্রকল্প- ২ অধীনে যার জমি আছে, ঘর নাই, তাদের মধ্যে ১০৭ টি দুস্থ পরিবারকে
চার চালা টিনের বেড়া সিমেন্টের খুঁটি ও মেঝে পাকা করণ করে ১ টি করে গৃহ নির্মান করে
দিয়েছেন। এই গৃহ নির্মানে উপজেলার আদাবাড়িয় ইউনিয়নে ২৬ টি, হোগলবাড়িয়া ১১ টি , প্রাগপুর ইউনিয়নে ১০ টি, পিয়ারপুর ইউনিয়নে ১০ টি, বোয়ালিয়া ৭ টি, খুলিশাকুন্ডি ইউনিয়নে
৭ টি, দৌলতপুর সদর ইউনিয়নে ৬ টি, মথুরাপুর ইউনিয়নে ২ টি, মরিচা ইউনিয়নে ৭ টি,
রামকৃষ্নপুর ইউনিয়নে ৪ টি, ফিলিপনগর ইউনিয়নে ৩ টি পরিবার কে গৃহনির্মাণ করে দেওয়া
হয়েছে। এ পরিবার গুলোর সাথে স্থানীয় সাংবাদিকরা কথা বললে তারা জানান নিম্ন মানের টিন ও
নির্মাণ সামগ্রী দিয়ে গৃহ গুলি নির্মাণ করা হয়েছে, যা অল্প কিছু দিনের মধ্যে ব্যবহারের অযোগ্য
হয়ে পড়বে। তারপরও বাড়ী পেয়ে সন্তুষ্ট হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ
জানিয়েছেন। জানাযায় বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলা নির্বাহী
কর্মকর্তা শারমিন আক্তারের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানের
তত্বাবোধনে গৃহনির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং জন প্রতিনিধিদের সংগে নিয়ে দুস্থদের মধ্যে
বিতরণ করা হয়েছে।
দৌলতপুরে নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ আশ্রায়ন প্রকল্প- ২ গৃহনির্মাণ ॥ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ৩০, ২০১৮, ২:২৮ অপরাহ্ণ • ৮ বার পঠিত






