দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তের দু’ চোরা কারবারী মদন ও আজম পৃথক
দু’টি স্থানে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাগেছে ৩০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সিমান্তের
বিশ্ববাঁধ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মদন (৪৫) ও আজম (২৫) কে
এস আই সাইফুল ও আজাদের নেতেৃত্বে পুলিশ গ্রেফতার করে। দৌলতপুর পুলিশের দাবী রাত ৩
টার দিকে মদনের স্বীকার উক্তি অনুযায়ী মাদক উদ্ধারে বের হলে প্রাগপুর ইউনিয়নের মুসলিম নগর
বাঁধের কাছে আসলে তার সাথের অন্যান্য মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে
পুলিশের গাড়ী লক্ষ করে গুলি চালায়, পুলিশ ও গুলি চালায়, প্রায় আধা ঘন্টা বন্ধুক যুদ্ধ চলে, এ সময়
মদন পালাতে গেলে সে গুলি বিদ্ধ হয়ে মারা যায়, এ সময় ঘটনা স্থলে একটি পিস্তুল, ৩ রাউন্ড গুলি,
ইয়াবা ৯০০ পিচ ও ৩০ পিচ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। ওসি দারা খাঁন পিপি এম স্থানীয়
সাংবাদিকদের জানান খুন,সন্ত্রাসী ও মাদক সহ দৌলতপুর থানায় ১৭ টি মামলা আছে, মদন
প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের রেফাজ উদ্দীনের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে লাশ মর্গে
প্রেরণ করেছে। অপর দিকে আজম (২৫) কে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য কুষ্টিয়া
নিয়ে যায়, এক পর্যায়ে কবুরহাট এলাকায় সে বন্ধুক যুদ্ধে নিহত হয়, ঘটনা স্থল থেকে পুলিশ
১টি পিস্তুল, ৩ রাউন্ড গুলি, ইয়াবা ৮০০পিচ উদ্ধার করে, আজমের বিরুদ্ধে দৌলতপুর থানায় খুন,
সন্ত্রাসী ও মাদকের ১৫টি মামলা রয়েছে। আজম প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া ভাঙ্গা পাড়া
গ্রামের রফিকের ছেলে।
দৌলতপুর সিমান্তের দু’চোরা কারবারী বন্ধুক যুদ্ধে নিহত ॥ অস্ত্র ও মাদক উদ্ধার
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ৩১, ২০১৮, ৯:৫১ পূর্বাহ্ণ • ৪ বার পঠিত






