আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

জাতীয় যুব দিবস ২০২৮

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥“জেগেছে যুব গড়ব, দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় ১লা নভেম্বর সারাদেশ ব্যাপী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় যুব দিবস ২০২৮ কুষ্টিয়ার খোকসা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার সকাল ১১ টার সময় নবাগত উপজেলা নির্বাহি অফিসার মাফ্ফারা তাসনীন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি ও রেলি উত্তর আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব মহিলা ও যুবসমাজ রা উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ- আলম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা যুব কর্মকর্তা বদিউজ্জামান, কৃষি কর্মকর্তা বিষ্ণ পদ সাহা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকা থেকে আগত যুব মহিলা ও যুব পুরুষ গণ উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
 আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক,  যুব কর্মকর্তা বদিউজ্জামান, কৃষি কর্মকর্তা কৃষ্ণপদ সাহা ও খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ প্রমূখ। বক্তারা নতুন প্রজন্ম, বিশেষ করে যুব সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশমাতৃকায় নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য তারা বক্তব্য প্রদান করেন