আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

কুষ্টিয়া কুমারখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ 

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥কুৃষ্টিয়া কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত  মৃত হানিফ মন্ডল এর দুই পুত্র স্বাধীন ও ইমানের পরিবারে দেড় বান ডেউ টিন নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল একটি স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন সংগঠন ইয়ুথ ডেভলপমেন্ট ফোরাম।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ইয়ুথ ডেভলপমেন্ট ফোরাম এর সভাপতি মোঃ আশিকুল ইসলাম চপল সরেজমিন গিয়ে স্বাধীন ও ইমান আলীর হাতে এই টিন তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন জাতীয় পত্রিকার কুমারখালী উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফ, জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ইবি প্রতিনিধি মাহমুদ হাসান,চৌরঙ্গী মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ আনিসুর রহমান,ছাত্রলীগের নেতা আরব আলী রঞ্জু সহ প্রমুখ।উল্লেখ্য, গত ২২ অক্টোবর শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি বিনষ্ট সহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।