আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

জয়পুরহাটে খালেদার মুক্তি দাবি জেলা বিএনপির

নিশাত আনজুমান, জয়পুরহাট প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জয়পুরহাটে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে বিকাল পর্যন্ত। জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ অনশনে অংশ নেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলসহ দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
এতে জেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফজলু রহমান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রধান, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শামস মতিন, জেলা ছাত্রদল সভাপতি মামুনুর রশিদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদোল আদনান প্রমুখ অংশ নেন।