সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ইস্যুসহ যে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হতে, কওমি আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন- যারা অপপ্রচার চালাবে তাদের আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেয়া হবে। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী আয়োজিত শোকরানা মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময়, বাংলাদেশে কখনোই সন্ত্রাস-জঙ্গিবাদের ঠাঁই হবে না বলেও, হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রীসরকারি হিসেব অনুযায়ী দেশের ১৪ হাজার ৩৮টি কওমি মাদ্রাসায় শিক্ষারত রয়েছে প্রায় ১৩ লক্ষাধিক শিক্ষার্থী। যাদের সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে সম্প্রতি মূল শিক্ষাক্রমের স্নাতকোত্তর সমমান দিয়ে সংসদে আইন পাশ করেছে সরকার। দাওরায়ে হাদিসের এই রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলের আয়োজন করে আল হাইয়াতুল উলিয়া লিল জমিয়াতিল কওমি বাংলাদেশ। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শোকরানা স্মারক। এ সময়, এই স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকে ‘কওমি জননী’ উপাধি দেয়া হয়।জনগণ চাইলে আবারো দেশসেবা করতে চান উল্লেখ করে আগামী নির্বাচনের জন্যও দোয়া প্রত্যাশা করেন বঙ্গবন্ধুকন্যা। শেখ হাসিনা বলেন, ‘আপনাদের দোয়া চাই সামনে নির্বাচন আছে। আল্লাহ রাব্বুল আল-আমীন যদি চান তাহলে আবার জনগণের খেদমত করার সুযোগ পাবো।’ কওমী মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওয়ারায়ে হাদিস কে স্নাতকোত্তর সমমানে দেশের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন শোকরানা মাহফিলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা। অচিরেই বাংলাদেশে কর্মসংস্থানের মুলস্রোতধারায় সম্পৃক্ত হবেন বলে বিশ্বাস করেন তারা। সময় চ্যানেল
বাংলাদেশে কখনোই সন্ত্রাস-জঙ্গিবাদের ঠাঁই হবে না:প্রধানমন্ত্রী
Catagory : ব্রেকিং নিউজ, মৌলভীবাজার, রাজনীতি | তারিখ : নভেম্বর, ৪, ২০১৮, ১২:১৪ অপরাহ্ণ • ৫ বার পঠিত






